মানুষের ব্যস্ততম জীবনে হাড়িয়ে যেতে বসেছে খেলাধুলোর মান। শুধুমাত্র শহরে এর প্রভাব দেখা যাচ্ছে, এটি বললে কিছুটা ভুল হবে। এর প্রভাব কিছুটা হলেও গ্রামেও লক্ষ্য করা যায়। সুস্থ থাকার জন্য খেলাধুলোর প্রয়োজন। সেই কারনে শীতের দুপুরে সাধারন মানুষের মনে আনন্দ দিতে শুক্রবার থেকে তিনদিন ব্যপী নক আউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের স্টেডিয়াম ময়দানে। পরিচালনায় রসিদপুরের স্পোটিং ইউনিয়ান ক্লাব। ক্লাবের সদস্য খিতিশ চন্দ্র সরকার, পারুল রানী সরকার(চ্যাম্পিয়ান ট্রপ) ও বসন্ত দাস (রার্নাস ট্রপ) উপস্থিত ছিল। এদিনের ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও মহম্মদ জাকারিয়া ও পৌরপিতা কার্তিক পাল, ক্লাব সম্পাদক মিন্টু সাহা সহ আরো অনেকেই। এদিন বিডিও বল করে এবং পৌরপিতা বেট করে খেলার সূচনা করেন। এই তিন দিনের নক আউট ক্রিকেট টুর্নামেন্টে ৮ টি দল অংশ গ্রহণ করে। প্রথম দিনে হেমতাবাদ ও বাঙ্গালবাড়ি মুখোমুখি হয়। ৮টি দলের খেলা। ফাইন্যাল খেলা হবে ৪ই ফেব্রায়ারি। শীতের দুপুরে খেলা দেখতে স্টেডিয়াম মাঠে মানুষ উৎসাহতা ছিল চোখে পরার মতো। খেলার উদ্যোক্তা জানায়, তারা ব্যক্তিগত উদ্দেশ্য কে প্রাধান্য না দিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/kcn12-PDH3I
উত্তরদিনাজপুর